Experience
- 1 to 5 years
Education
- Bachelor/Honors
Requirements
- 1 to 5 years
Additional Requirements
- Age At least 21 years
Responsibilities & Context
প্রধান দায়িত্ব ও কর্তব্য:
১. একাডেমির সকল শিক্ষকের ক্লাস, উপস্থিতি, সময়ানুবর্তিতা ও পাঠদানের মান নিয়মিত পর্যবেক্ষণ করা।
২. শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাস রুটিন তৈরি, সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা।
৩. শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি ও পরীক্ষার ফলাফল নিয়মিত পর্যবেক্ষণ করা।
৪. শিক্ষার্থীদের পড়াশোনার সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
৫. শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের বিভিন্ন প্রশ্ন, অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সঙ্গে পরিচালনা করা।
৬. নতুন শিক্ষার্থী ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ এবং ভর্তি কার্যক্রম পরিচালনা করা।
৭. সম্ভাব্য শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়মিত ফলোআপ করা এবং শিক্ষার্থী ভর্তির সংখ্যা বৃদ্ধিতে কাজ করা।
৮. একাডেমির দৈনন্দিন শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা।
৯. শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে পাঠদানের মান ও একাডেমির শৃঙ্খলা বজায় রাখা।
১০. কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে বা শিক্ষক সংকট দেখা দিলে প্রয়োজনে নিজে ক্লাস নেওয়া।
১১. প্রতিদিন ও প্রতি সপ্তাহের কার্যক্রমের রিপোর্ট তৈরি করে একাডেমির পরিচালকের কাছে জমা দেওয়া।
১২. পরিচালকের নির্দেশনা অনুযায়ী অন্যান্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করা।
বিশেষ যোগ্যতা ও দক্ষতা:
নেতৃত্ব দেওয়ার এবং টিম পরিচালনার দক্ষতা থাকতে হবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সুন্দরভাবে যোগাযোগ করার সক্ষমতা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে (MS Word, Excel, Email)।
দায়িত্বশীল, সময়ানুবর্তী, সৎ ও আন্তরিক হতে হবে।
একাধিক দায়িত্ব একসঙ্গে পরিচালনা করার মানসিকতা থাকতে হবে।
প্রয়োজন অনুযায়ী ক্লাস নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
কর্মস্থল: সেক্টর-৭, উত্তরা, ঢাকা।