Additional Requirements
- Age 20 to 35 years
মসজিদের আর্থিক আমানত ও প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম সৎ ও যোগ্য প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।
Responsibilities & Context
ঢাকার নিউ এলিফ্যান্ট রোড, সাইন্স ল্যাব মোড়ে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদের আর্থিক হিসাব-নিকাশ ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকির জন্য একজন সৎ, দক্ষ, দায়িত্বশীল ও অভিজ্ঞ অ্যাকাউন্ট্যান্ট কাম সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীর যোগ্যতা ও শর্তাবলি:
১. কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুসরণে সচেষ্ট এবং উত্তম আখলাকের অধিকারী হতে হবে।
২. হিসাবরক্ষণ ও প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৩. মসজিদের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, বাজেট প্রস্তুত ও আর্থিক প্রতিবেদন তৈরিতে দক্ষ হতে হবে।
৪. দৈনন্দিন আর্থিক লেনদেন ও হিসাবের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার সক্ষমতা থাকতে হবে।
৫. মসজিদের দৈনন্দিন কার্যক্রম, জনবল ও সার্বিক ব্যবস্থাপনা তদারকির সক্ষমতা থাকতে হবে।
৬. সততা, আমানতদারিতা, দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতার অধিকারী হতে হবে।
৭. কম্পিউটার ও প্রয়োজনীয় হিসাবরক্ষণ সফটওয়্যার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
৮. মসজিদের পরিবেশ, ধর্মীয় কার্যক্রম ও মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার মানসিকতা থাকতে হবে।
Job Other Benifits
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।