Education
যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ।
Additional Requirements
- Age At most 35 years
শর্তাবলী:
ট্রেইনি ফিল্ড অফিসার পদে অভিজ্ঞতার প্রয়োজন নাই। তবে প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ-কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য দক্ষতা:
প্রার্থীদের মোটর সাইকেল চালিয়ে কাজ করতে হবে বিধায় বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার।
প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার।
অন্যান্য শর্তাবলী:
সংস্থার কর্মএলাকার (কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে) যেকোনো স্থানে কাজ করতে সম্মত না থাকলে অংশগ্রহণ করার প্রয়োজন নাই।
অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করার প্রয়োজন নাই।
নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় দ্বারা (কমপক্ষে একজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী প্রার্থীদের ১২,০০০/- টাকা জামানত/সিকিউরিটি (সংস্থা ত্যাগকালে লভ্যাংশসহ ফেরৎযোগ্য) হিসাবে প্রদান করতে হবে।
Responsibilities & Context
পল্লী বিকাশ কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (০০৫২৯-০৩৯৯৬-০০১৯০) এবং পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত দেশের জাতীয় পর্যায়ের একটি অরাজনৈতিক, সামাজিক, বেসরকারী উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচী সম্প্রসারণের জন্য নিম্নলিখিত পদসমূহে কাজ করতে আগ্রহী কর্মঠ, পরিশ্রমী, সৎ এবং যোগ্য বাংলাদেশী নাগরিকদের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আহ্বান করা হচ্ছে।
Job Other Benifits
নির্বাচিত অনভিজ্ঞদের "ট্রেইনি ফিল্ড অফিসার" হিসেবে প্রথম ১ মাস প্রশিক্ষণকালে ১২,০০০ টাকা, পরবর্তী ৫ মাস শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৫,৬৮০ টাকা।
এছাড়াও মাসিক বেতনের বাইরে মোবাইল ভাতা ৫০০ টাকা, জ্বালানী ভাতা ২,০০০ টাকা (মোটর সাইকেল চালিয়ে দায়িত্ব পালন সাপেক্ষে) এবং স্থায়ীকরণের পর লাঞ্চ ভাতা ১,০০০ টাকা, প্রভিডেন্ট ফান্ড সংস্থার অংশ (মূল বেতনের ১০%) ইত্যাদি আলাদাভাবে প্রদান করা হয়।
চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী লাঞ্চ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি (১৫ বছরের উর্ধ্বে ৩টি), অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা এবং কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ, মাতৃত্ব/পিতৃত্ব ছুটি সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
অন্যান্য সুবিধাদি: