টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

এক্সিকিউটিভ (টাইলস শোরুম)

X Tiles । Bathware

  • Bagerhat, Barguna, Bogura, Brahmanbaria, Chandpur, Cumilla, Dhaka, Dhaka (Old Dhaka, Savar), Kishoreganj, Kushtia, Naogaon, Natore, Sherpur
  • Showroom Assistant/Salesman
  • পদ: --
  • ১৩ ঘন্টা আগে
  • ৩০ নভেম্বর ২০২৬
Apply by BDJOBS

আবেদনের শেষ সময়: সোমবার ৩০শে নভেম্বর ২০২৬

Experience

  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): Tiles/Ceramic, Sanitary ware
  • Freshers are also encouraged to apply.

Education

  • যেকোনো স্বনামধন্য ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

  • সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

Requirements

  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): Tiles/Ceramic, Sanitary ware
  • Freshers are also encouraged to apply.

Skills Required

Showroom Sales and Marketing, Tiles Sales, Sanitary Ware Sales, Sales & Marketing

Additional Requirements

  • টাইলস সেলস ও  মার্কেটিং -এ নুন্নতম ১ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • টাইলস, স্যানিটারি, বাথওয়্যার ও নির্মাণসামগ্রী  খাতে অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

  • চমৎকার যোগাযোগ, উপস্থাপনা ও সম্পর্ক উন্নয়নের দক্ষতা থাকতে হবে।

  • নতুন গ্রাহক ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে আগ্রহী ও দক্ষ হতে হবে।মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা ও সক্ষমতা থাকতে হবে।

  • বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় মনোভাব থাকতে হবে।

  • কম্পিউটার পরিচালনা ও এমএস অফিসে প্রাথমিক দক্ষতা থাকতে হবে।

  • সততা, দায়িত্বশীলতা ও পেশাদার আচরণ বজায় রাখতে হবে।

  • নির্ধারিত কর্মাঞ্চলে নিয়মিত যাতায়াত ও প্রয়োজনে বিভিন্ন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

Responsibilities & Context

নিয়োগ প্রসঙ্গ:

এক্স টাইলস ও বাথওয়ার -এর পক্ষ থেকে সারা বাংলাদেশের কর্মস্থল: কুমিল্লা, মীরের বাজার, শেরপুর, নাটোর, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, বরগুনা, বাগেরহাট, কিশোরগঞ্জ, চাঁদপুর, হোতাপাড়া, কদমতলী, সাভার ও বগুড়া অঞ্চল গুলোতে শোরুম এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া চলছে।

প্রধান দায়িত্ব ও কর্তব্য:

  • নির্ধারিত এলাকায় নতুন গ্রাহক, সম্ভাব্য প্রকল্প ও বিক্রয়ের সুযোগ চিহ্নিত করে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করা।

  • নির্মাণাধীন আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প নিয়মিত পরিদর্শন করে টাইলস ও স্যানিটারি পণ্যের বিক্রয়ের সম্ভাবনা যাচাই করা।

  •  সাইট ইঞ্জিনিয়ার, টাইলস মিস্ত্রি (ফিটার), ঠিকাদার, স্থপতি, ডেভেলপার, প্রকল্প ব্যবস্থাপক এবং অন্যান্য প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পেশাদার সম্পর্ক গড়ে তোলা।

  • প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে কোম্পানির টাইলস, স্যানিটারি ও বাথওয়্যার পণ্যের চাহিদা তৈরি এবং বিক্রয় নিশ্চিত করা।

  • বিভিন্ন নির্মাণ প্রকল্পে ব্যবহারের জন্য প্রয়োজনীয় টাইলস ও স্যানিটারি পণ্যের ধরন, পরিমাণ, বাজেট এবং ক্রয়ের সম্ভাব্য সময় সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

  • সম্ভাব্য গ্রাহক ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে কোম্পানির পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য, ডিজাইন ও মূল্য সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা।

  • গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যের নমুনা, ক্যাটালগ, মূল্যতালিকা ও অন্যান্য বিক্রয়সংক্রান্ত তথ্য সরবরাহের ব্যবস্থা করা।

  • সম্ভাব্য গ্রাহকদের কাছ থেকে বিক্রয় অনুসন্ধান সংগ্রহ, নিয়মিত ফলোআপ এবং অর্ডার নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

  • সম্ভাব্য বিক্রয় ও প্রাপ্ত অর্ডার অনুযায়ী কোটেশন, মূল্য প্রস্তাব, পণ্য সরবরাহ এবং পেমেন্ট সংক্রান্ত কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা।

  • প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য, মূল্য, বাজার পরিস্থিতি ও গ্রাহকের চাহিদা সম্পর্কে তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা।

  • দৈনিক বাজার পরিদর্শন, প্রকল্প পরিদর্শন, গ্রাহক যোগাযোগ, সম্ভাব্য বিক্রয় ও অর্জিত বিক্রয়ের বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত ও দাখিল করা।

  • বিক্রয়-পরবর্তী গ্রাহকসেবা নিশ্চিত করা এবং গ্রাহকদের অভিযোগ ও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা।

  • কোম্পানির বিক্রয়নীতি, নির্দেশনা ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুসরণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।

Job Other Benifits

    • টিএ/ডিএ

    • মোবাইল বিল

    • মুনাফায় অংশপ্রদান

    • বার্ষিক বেতন পর্যালোচনা

    • দুটি উৎসব বোনাস

    • এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

Age

Na

Gender

Both Male and Female can apply

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
এই চাকরিতে আবেদন করতে চান? আবেদনের শেষ সময়: সোমবার ৩০শে নভেম্বর ২০২৬
Apply by BDJOBS
টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন