টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

Customer Relationship Officer (CRO)

N/H Trading Ltd

  • Dhaka
  • Bank/ Non-Bank Fin. Institution
  • পদ: ২০০০
  • ২ সপ্তাহ আগে
  • ৬ নভেম্বর ২০২৬
Apply by BDJOBS

আবেদনের শেষ সময়: শুক্রবার ৬ই নভেম্বর ২০২৬

Education

শিক্ষাগত যোগ্যতা

- ন্যূনতম SSC/HSC পাস।

- উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Additional Requirements

  • Age 20 to 35 years

অভিজ্ঞতা

- বিকাশ, নগদ, রকেট অথবা অন্যান্য Mobile Financial Services (MFS)-এ কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

- ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এজেন্ট ব্যাংকিং, সেলস, মার্কেটিং অথবা কাস্টমার সার্ভিসে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

- মার্চেন্ট সংগ্রহ, e-KYC, অ্যাকাউন্ট খোলা, Bangla QR ও ডিজিটাল পেমেন্ট কার্যক্রমে অভিজ্ঞদের বিশেষ অগ্রাধিকার।

অতিরিক্ত যোগ্যতা

- অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারে দক্ষ হতে হবে।

- ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট ও মোবাইল অ্যাপ সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।

- ফিল্ডে কাজ করার মানসিকতা থাকতে হবে।

- যোগাযোগ দক্ষতা, টার্গেট পূরণের সক্ষমতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

- বাংলাদেশ ব্যাংকের Cashless Payment Ecosystem ও Bangla QR প্রযুক্তি সম্প্রসারণে কাজ করার আগ্রহ থাকতে হবে।

Responsibilities & Context

বাংলাদেশ ব্যাংকের ১লা জুলাই ২০২৬ থেকে চালু হওয়া Cashless Payment Ecosystem ও Bangla QR প্রযুক্তির সম্প্রসারণ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে উদ্যমী, সৎ, পরিশ্রমী ও ফলাফলমুখী Customer Relationship Officer (CRO) নিয়োগ দেওয়া হবে।

কর্মস্থল

- বাংলাদেশের সকল জেলা, বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন ও উপজেলা।

- বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন ও জেলা শহরে অধিকসংখ্যক নিয়োগ প্রদান করা হবে।

- নিজ নিজ কর্মএলাকার পূবালী ব্যাংক পিএলসি.-এর সংশ্লিষ্ট শাখার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

- ফিল্ড পর্যায়ে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, মার্কেট ও সংশ্লিষ্ট ব্যাংক শাখায় কাজ করতে হবে।

দায়িত্ব ও কর্তব্য

- নতুন মার্চেন্ট সংগ্রহ।

- e-KYC-এর মাধ্যমে মার্চেন্ট অনবোর্ডিং সম্পন্ন করা।

- Bangla QR আবেদনপত্র পূরণ, কাগজপত্র সংগ্রহ ও যাচাই।

- পূবালী ব্যাংক পিএলসি.-এর সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা ও সমন্বয়।

- অনুমোদনের পর Bangla QR Sticker সংগ্রহ ও মার্চেন্ট প্রতিষ্ঠানে স্থাপন।

- ব্যবসায়ীদের Bangla QR-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের প্রশিক্ষণ প্রদান।

- QR Sticker স্থাপনের ছবি ও প্রতিষ্ঠানের ছবি সংশ্লিষ্ট ব্যাংক শাখার অফিসিয়াল ই-মেইলে প্রেরণ।

- নতুন গ্রাহক সংগ্রহ, e-KYC অ্যাকাউন্ট খোলা ও মাসিক টার্গেট অর্জন।

- নিয়মিত মার্চেন্ট ফলো-আপ।

- দৈনিক রিপোর্ট Customer Relations Manager (CRM)-এর কাছে জমা।

- প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করা।

ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

- জাতীয় পরিচয়পত্র (NID)-এর মূল কপি ও ২ কপি ফটোকপি।

- ২ কপি শিক্ষাগত সনদ/মার্কশিটের ফটোকপি।

- মা ও বাবার এনআইডি কার্ডের ফটোকপি

- ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

- একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

- পূবালী ব্যাংক পিএলসি.-এর অ্যাকাউন্ট নম্বর ও Pi App User ID

- যাদের এ্যাকাউন্ট ও কাস্টমার আইডি নেই, তাদের অফিস থেকে ফ্রি করে দেয়া হয়।

Job Other Benifits

    বেতন ও সুযোগ-সুবিধা

    - মাসিক ২৫,০০০ টাকা (টার্গেটভিত্তিক) অথবা Percentage Basis পারিশ্রমিক (যোগ্যতা ও চুক্তির ভিত্তিতে)।

    - আকর্ষণীয় কমিশন, পারফরম্যান্স বোনাস ও ইনসেনটিভ।

    - নিয়মিত প্রশিক্ষণ (Training) প্রদান করা হবে।

    - যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে Customer Relations Manager (CRM) পদে পদোন্নতির সুযোগ।

    - পার্ট-টাইম ও ফুল-টাইম—উভয়ভাবে কাজ করার সুযোগ।

    - অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

    অফিস সময়: সকাল ১০:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা (নামাজের সময় ব্যতীত)।

    শুধুমাত্র অফিস সময়ে জরুরি প্রয়োজনে কল করুন। অযথা কল দিয়ে সময় নষ্ট না করার অনুরোধ করছি।

Age

20 to 35 years

Gender

Both Male and Female can apply

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
এই চাকরিতে আবেদন করতে চান? আবেদনের শেষ সময়: শুক্রবার ৬ই নভেম্বর ২০২৬
Apply by BDJOBS
টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন