Experience
- At least 3 years
- The applicants should have experience in the following business area(s): NGO
Education
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যবসায় প্রশাসন (BBA), বিশেষত ব্যবসা ব্যবস্থাপনা (Business Management), উন্নয়ন অধ্যয়ন (Development Studies) অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Requirements
- At least 3 years
- The applicants should have experience in the following business area(s): NGO
Additional Requirements
অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা
যুবদের প্রশিক্ষণ-পরবর্তী মজুরিভিত্তিক কর্মসংস্থান কার্যক্রমে ন্যূনতম ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগদাতা, শিল্পপ্রতিষ্ঠান, খাতভিত্তিক বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্পন্নকারীদের চাকরি, ইন্টার্নশিপ, শিক্ষানবিশি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কার্যকর সমন্বয় করার দক্ষতা থাকতে হবে।
শ্রমবাজার জরিপ, বাজার বিশ্লেষণ এবং স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করার অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরি মেলা, উদ্যোক্তা সম্মেলন, কর্মসংস্থানবিষয়ক সভা ও অন্যান্য অংশীজনভিত্তিক অনুষ্ঠান আয়োজনের সক্ষমতা থাকতে হবে।
যোগাযোগ, উপস্থাপনা, প্রতিবেদন প্রস্তুত, সমন্বয় ও দলগতভাবে কাজ করার দক্ষতা থাকতে হবে।
Responsibilities & Context
পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (POPI) বাংলাদেশের একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। দারিদ্র্য, ক্ষুধা ও বৈষম্যমুক্ত একটি সহনশীল সমাজ প্রতিষ্ঠা, মানুষের মর্যাদা নিশ্চিতকরণ এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে POPI কাজ করে যাচ্ছে। সরকারি প্রতিষ্ঠান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৩০টিরও বেশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে POPI দেশের ৩৬টি জেলায় বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছে।
POPI-এর বাস্তবায়নাধীন Economic Acceleration and Resilience for NEET (EARN) Project-এর আওতায় নিম্নবর্ণিত পদে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
কর্মস্থল চট্টগ্রাম : রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা ।
পিরোজপুর : মঠবাড়িয়া উপজেলা ।
বরগুনা : আমতলী উপজেলা ।
কুষ্টিয়া :কুমারখালি, কুষ্টিয়া সদর, মিরপুর ও দৌলতপুর উপজেলা ।
মেহেরপুর : গাংনি উপজেলা ।
পদের উদ্দেশ্য ও দায়িত্বের সারসংক্ষেপ
উপজেলা জব প্লেসমেন্ট অফিসার EARN প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্নকারী যুবদের প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ পদে নিয়োজিত ব্যক্তিকে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নিয়োগদাতা, শিল্পপ্রতিষ্ঠান, উদ্যোক্তা, খাতভিত্তিক বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সম্পর্ক গড়ে তুলতে হবে।
এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মজুরিভিত্তিক চাকরি, ইন্টার্নশিপ, শিক্ষানবিশি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান ও সৃষ্টিতে সহায়তা করতে হবে। শ্রমবাজারের চাহিদা বিশ্লেষণ, ক্যারিয়ার গাইডেন্স, চাকরির আবেদন ও সাক্ষাৎকারের প্রস্তুতি এবং কর্মসংস্থানসংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন এ পদের অন্যতম দায়িত্ব।
প্রধান দায়িত্ব ও কর্তব্য
EARN প্রকল্পের লক্ষ্য ও পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণ-পরবর্তী যুবদের মজুরিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা।
স্থানীয় ও জাতীয় পর্যায়ের নিয়োগদাতা, শিল্পপ্রতিষ্ঠান, উদ্যোক্তা, খাতভিত্তিক বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় গড়ে তোলা।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্নকারী যুবদের জন্য চাকরি, ইন্টার্নশিপ, শিক্ষানবিশি (Apprenticeship) এবং অন্যান্য কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত ও অনুসন্ধান করা এবং এসব সুযোগের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের সংযুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।
প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের চাকরি অনুসন্ধান, চাকরির আবেদন, জীবনবৃত্তান্ত (CV) প্রস্তুত, সাক্ষাৎকারের প্রস্তুতি এবং পেশাগত উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা।
স্থানীয় ও আঞ্চলিক শ্রমবাজারের চাহিদা, শিল্পপ্রতিষ্ঠানের কর্মী নিয়োগের প্রবণতা এবং উদীয়মান কর্মসংস্থান খাত সম্পর্কে তথ্য সংগ্রহ ও শ্রমবাজার জরিপ পরিচালনায় ভূমিকা রাখা।
প্রচলিত ট্রেডভিত্তিক প্রশিক্ষণের বাইরেও স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনা, শিল্পের চাহিদা, দক্ষতার ঘাটতি এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করতে শ্রমবাজার বিশ্লেষণ করা।
জেলা ও জাতীয় পর্যায়ে উদ্যোক্তা সম্মেলন, জব ফেয়ার, চাকরি মেলা ও এক্সপো আয়োজন করা এবং এতে প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠান, সম্ভাব্য নিয়োগদাতা, ক্রেতা ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করা।
অর্থনৈতিক অঞ্চল (EZ), রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ), হাইটেক পার্ক (HTP), বিশেষায়িত প্রযুক্তি পার্ক (STP) এবং শিল্পাঞ্চল (IZ)-এর নিকটবর্তী শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
নিয়োগদাতা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ সম্পন্নকারী যুবদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং কর্মসংস্থান প্রক্রিয়া সহজতর করা।
কর্মসংস্থানসংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি, চাকরিপ্রাপ্ত যুবদের তথ্য, ইন্টার্নশিপ ও শিক্ষানবিশির তথ্যসহ প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন যথাযথভাবে সংরক্ষণ এবং অনুমোদিত MIS পোর্টালে অন্তর্ভুক্ত করা।
Job Other Benifits
বেতন - অনুমোদিত বাজেট/বেতন কাঠামো অনুযায়ী/আলোচনা সাপেক্ষ
অন্যান্য সুযোগ-সুবিধা সংস্থার প্রচলিত নীতিমালা অনুযায়ী