Experience
- At least 12 years
- The applicants should have experience in the following business area(s): Group of Companies
Education
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
শিক্ষা, শিক্ষা ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
Requirements
- At least 12 years
- The applicants should have experience in the following business area(s): Group of Companies
Additional Requirements
অভিজ্ঞতা-
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম ১২ (বারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সিনিয়র শিক্ষক, কো-অর্ডিনেটর, বিভাগীয় প্রধান অথবা সমমানের দায়িত্ব পালনের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় দক্ষতা-
সুদৃঢ় নেতৃত্ব ও প্রশাসনিক ব্যবস্থাপনা দক্ষতা।
সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের সক্ষমতা।
সততা, দায়িত্বশীলতা ও পেশাদার আচরণ।
আধুনিক শিক্ষা পদ্ধতি ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষতা।
Responsibilities & Context
ঢাকায় অবস্থিত একটি সদ্য প্রতিষ্ঠিত ও স্বনামধন্য বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের গুণগত মান উন্নয়ন, একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা সুসংহতকরণ এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বকে আরও গতিশীল করার লক্ষ্যে ভাইস প্রিন্সিপ্যাল (Vice Principal) পদে যোগ্য, অভিজ্ঞ, দক্ষ ও নেতৃত্বদানে সক্ষম প্রার্থী নিয়োগ করা হবে।
দায়িত্ব ও কর্তব্য-
প্রতিষ্ঠানের সার্বিক একাডেমিক কার্যক্রম পরিকল্পনা, পরিচালনা ও তদারকি করা।
শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করা।
শিক্ষক-কর্মচারীদের কার্যক্রম সমন্বয়, দায়িত্ব বণ্টন ও কর্মদক্ষতা মূল্যায়ন করা।
শিক্ষার্থীদের শৃঙ্খলা, উপস্থিতি ও সার্বিক শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করা।
পরীক্ষা, মূল্যায়ন ও শিক্ষা কার্যক্রমের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা।
আধুনিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা।
প্রধান শিক্ষকের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনায় সহযোগিতা করা।
Job Other Benifits
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।