Experience
- At least 2 years
- The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency
Education
পরিসংখ্যান, ডাটা সায়েন্স, গণিত, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Requirements
- At least 2 years
- The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency
Additional Requirements
প্রাসঙ্গিক অভিজ্ঞতা: স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম ২ বছর এবং স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম ৩ বছর।
পরিসংখ্যানিক গবেষণায় দক্ষতা: পরিসংখ্যান পদ্ধতি, সার্ভে ডিজাইন, নমুনায়ন, হাইপোথিসিস টেস্টিং, রিগ্রেশন ও ডাটা ব্যাখ্যা।
R, Python, SPSS, Stata, SAS, Excel বা SQL-এর মধ্যে এক বা একাধিক সফটওয়্যারে দক্ষতা।
KoboToolbox, CSPro, মোবাইল ডাটা সংগ্রহ অ্যাপ্লিকেশন বা অনুরূপ ডিজিটাল টুল ব্যবহারের অভিজ্ঞতা।
গবেষণা নকশা, ফলাফল বিশ্লেষণ, কারিগরি প্রতিবেদন প্রণয়ন ও সুস্পষ্টভাবে উপস্থাপনের সক্ষমতা।
অনলাইন ও মাঠ পরিদর্শন ভিত্তিক ডাটা মনিটরিং।
ডেটার নির্ভুলতা যাচাই ও অনলাইন প্রতিবেদন তৈরির বাস্তব অভিজ্ঞতা।
ডাটার নির্ভুলতা, গুণগত মান নিশ্চিতকরণ, সমস্যা সমাধান ও প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে মনোযোগী হতে হবে।
বাংলায় শব্দ টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
Microsoft Excel-এ ভালো দক্ষতা: ফিল্টারিং, সর্টিং, Pivot টেবিল, প্রাথমিক ড্যাশবোর্ড, গ্রাফ, চার্ট ও সারসংক্ষেপ সারণি।
প্রশিক্ষণ, দাপ্তরিক ও মাঠপর্যায়ের কাজের জন্য নিজস্ব সচল ল্যাপটপ থাকা ও নিয়মিত ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে (চূড়ান্ত নির্বাচন ও সম্পৃক্তির পর)।
ভবিষ্যতে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চুক্তিপত্রে উল্লিখিত কাজের মানদণ্ড, কর্মদক্ষতার শর্ত ও চুক্তির শর্তাবলি মেনে চলার মানসিকতা থাকতে হবে।
Responsibilities & Context
কাজের ধরন ও দায়িত্ব
সংশ্লিষ্ট সিস্টেম ও লগ সাইট থেকে প্রাপ্ত ডাটা নিয়মিত পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে অগ্রগতি ও ডাটার গুণগত মান (নির্ভুলতা ও সম্পূর্ণতা) মূল্যায়ন ও দৈনিক প্রতিবেদন তৈরি।
দৈবচয়ন (রেনডম) পদ্ধতিতে এন্ট্রিকৃত ডাটার নির্ভুলতা নিশ্চিতে মান যাচাই এবং ভুলের ধরন ও প্রবণতা চিহ্নিত করা ও ডকুমেন্টেশন করা।
ডাটা কোয়ালিটি ড্যাশবোর্ড, বিশ্লেষণধর্মী সারণি ও কারিগরি প্রতিবেদন প্রস্তুত করা।
মাঠপর্যায় থেকে প্রাপ্ত সমস্যা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া এবং অবহিতকরণ।
প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য বিশ্লেষণের ফলাফল সহজবোধ্যভাবে উপস্থাপন করা।
প্রয়োজনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অফিস পরিদর্শন করা।
Job Other Benifits
প্রকল্প অনুমোদন সাপেক্ষে এটি একটি মাসিক বেতনভুক্ত পদ হবে। মাসিক পারিশ্রমিকের পরিমাণ, পরিশোধ পদ্ধতি ও প্রযোজ্য কর চুক্তিপত্রে উল্লেখ করা হবে। নির্বাচিত প্রার্থীকে মাসিক ভিত্তিতে প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে (সম্ভাব্য বেতন-সর্বসাকুল্যে ৫০,০০০-৬০,০০০ টাকা)।