Experience
- 2 to 3 years
- The applicants should have experience in the following business area(s): Development Agency, NGO
Education
- Diploma in Engineering
- Bachelor of Science (BSc) in Civil Engineering
Requirements
- 2 to 3 years
- The applicants should have experience in the following business area(s): Development Agency, NGO
Additional Requirements
- Age 25 to 35 years
অভিজ্ঞতা: এনজিওতে রোহিঙ্গা ক্যাম্পে ওয়াস প্রকল্পের কাজে কমপক্ষে ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়াস প্রকল্প বাস্তবায়ন ও সমন্বয় এবং উন্নয়ন কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে। বিভিন্ন ওয়াস স্থাপনার ড্রয়িং, ডিজাইন, এস্টিমেট করা, প্রশিক্ষণ এবং কম্পিউটারে ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পাইপ ওয়াটার নেটওয়ার্কিং কাজে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে। Autocad পরিচালনাসহ বিভিন্ন স্থাপনা তৈরির লক্ষ্যে দরপত্র সংগ্রহ, BoQ তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনা, প্রকল্প পরিকল্পনা ও বাজেট প্রণয়নে এবং ইংরেজীতে প্রতিবেদন প্রণয়নের দক্ষতা থাকতে হবে।
Responsibilities & Context
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে BRAC সমর্থিত FCDO Fund এর অর্থায়নে Sustainable WASH and Humannitarian Innovation for Local Tranformation (SHIFT) প্রকল্পের নিম্নলিখিত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ করবে।
দায়িত্ব ও কর্তব্য (সংক্ষিপ্ত):
প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী উখিয়া উপজেলার আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প এর মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করা;
প্রকল্পের মাসিক কর্মপরিকল্পনা তৈরী করা, বিভিন্ন স্থাপনার নকশা তৈরী এবং বাজেট প্রস্তুুত করা;
মাঠ পর্যায় থেকে প্রাপ্ত সমস্যা, প্রতিবন্ধকতা ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সাথে আলোচনা করা এবং উপযুক্ত সমাধান দেয়া;
ক্যাম্প পর্যায়ে সকল ওয়াশ সুবিধা এবং পরিষেবার কার্যকারিতা নিশ্চিতকরন; ওয়াশ সুবিধাগুলির নিয়মিত পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করন এবং দৈনন্দিন কর্মক্ষমতার রেকর্ড রাখা;
নির্ধারিত এলাকায় যথাযথ ওয়াশ পরিষেবা নিশ্চিত করে প্রকল্প দলকে সহায়তা করা;
অবকাঠামো স্থাপনের লক্ষ্যে টেন্ডার ও মালামাল সংগ্রহের প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়া এবং নির্দ্দিষ্ট সময়ে তা সম্পন্ন করা;
স্থানীয়/জাতীয় পর্যায়ে বিভিন্ন সভা/কর্মশালা আয়োজন ও প্রকল্পের প্রয়োজনে বিভিন্ন প্রচার মাধ্যমের সাথে যোগাযোগ করা;
ডিএসকে’র আর্থিক নীতিমালা অনুযায়ী সকল খরচ পরিচালনা করা;
দাতা সংস্থা ও ডিএসকের ক্রয়/হিসাব নীতিমালা অনুসরণ করে যথাযথ খরচে প্রকল্পের কার্যক্রম পরিচালনা হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করা;
প্রকল্পের হার্ডওয়ার এবং সফটওয়্যার সংক্রান্ত কারিগরী তথ্য সরবরাহ ও প্রতিবেদন প্রস্তুুত করা;
নির্মান কাজের বার সিডিউল তৈরি করা এবং সে অনুযায়ী কাজ শেষ করা;
নির্মান কাজ সংক্রান্ত নির্মান কাজ তদারকি করার জন্য দৈনিক/সাপ্তাহিক/মাসিক কর্ম পরিকল্পনা তৈরী করা এবং মাঠ পর্যায়ে সরেজমিনে কার্যক্রম পরিদর্শন করা;
কাজ চলার পূর্বে, কাজ চলাকালীন সময়ে এবং কাজ শেষের অবস্থা পরিবীক্ষণ করা;
দরপত্রে উল্লেখিত শর্তানুযায়ী ঠিকাদার কর্তৃক সরবরাহকৃত সকল মালামাল যাচাই বাছাই করে বুঝে নেয়া;
কাজের গুণগতমান, কারিগরী দক্ষতা এবং মালামালের মান নিশ্চিত করা;
নিয়মিত প্রকল্প এলাকার স্থাপনাসমূহ পরিদর্শন, কারিগরি সমস্যা সমাধান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা;
মাসিক সভায় অংশগ্রহণ করা এবং মাস শেষে মাঠ পর্যায়ের কার্যক্রম প্রতিবেদন প্রস্তুুত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহযোগিতা করা;
সংশ্লিষ্ট উপজেলা, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ ও সমন্বয়ে কাজ করা;
প্রকল্পের বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরী করা এবং প্রতিবেদন তৈরীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহায়তা করা;
প্রকল্পের প্রয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করা এবং সভা ও সেমিনারে অংশগ্রহণ করা;
কার্যক্রমের মাসিক/ত্রৈমাসিক/ষান্মাষিক অগ্রগতি প্রতিবেদন তৈরী করে কর্তৃপক্ষের নিকট যথাসময়ে প্রেরণ করা;
প্রকল্পের প্রয়োজনে দাতাদের বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহযোগিতা করা;
সমাপ্ত ওয়াস স্থাপনার ছবি সম্বলিত হালনাগাদ তথ্য সার্ভারে আপলোড করতে সহযোগিতা করা;
কমিউনিটি মোবিলাইজারদের কাজে সহায়তা ও উৎসাহ প্রদান, কাজের গুণাগুন নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ কর।
Job Other Benifits
বেতন ও অন্যান্য সুবিধাদি: সর্বসাকূলে মাসিক বেতন ৫৫,০০০/-। এছাড়া প্রকল্প বাজেট অনুযায়ী অন্যান্যভাতাদি প্রযোজ্য হবে । বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন হবে।