Experience
- 10 to 15 years
- The applicants should have experience in the following business area(s): Banks, Shop/Showroom, Super store, Multinational Companies, Manufacturing (FMCG), Pharmaceutical/Medicine Companies, Security Service, University
Education
- Secondary
Requirements
- 10 to 15 years
- The applicants should have experience in the following business area(s): Banks, Shop/Showroom, Super store, Multinational Companies, Manufacturing (FMCG), Pharmaceutical/Medicine Companies, Security Service, University
Additional Requirements
- Age 30 to 45 years
- Only Male
Responsibilities & Context
পদের উদ্দেশ্য
প্রতিষ্ঠানের অফিস প্রাঙ্গণ, কর্মকর্তা-কর্মচারী, দর্শনার্থী এবং প্রতিষ্ঠানের স্থাবর ও অস্থাবর সম্পদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একজন সৎ, দায়িত্বশীল, শৃঙ্খলাপরায়ণ, সতর্ক ও বিশ্বস্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হবে।
প্রধান দায়িত্ব ও কর্তব্য
অফিসঃ সকাল ০৯:০০- রাত ০৯:০০
১. অফিস প্রাঙ্গণ, কর্মকর্তা-কর্মচারী, দর্শনার্থী এবং প্রতিষ্ঠানের সকল সম্পদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
২. অফিসে প্রবেশ ও বহির্গমনকারী কর্মকর্তা-কর্মচারী, দর্শনার্থী এবং অন্যান্য ব্যক্তির চলাচল যথাযথভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা।
৩. দর্শনার্থীদের পরিচয় যাচাই, তথ্য সংরক্ষণ এবং প্রতিষ্ঠানের নির্ধারিত প্রবেশাধিকার নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করা।
৪. নিয়মিত অফিস প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি শনাক্ত ও প্রতিরোধ করা।
৫. যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, জরুরি অবস্থা বা সন্দেহজনক কার্যক্রমের ক্ষেত্রে দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।
৬. প্রতিষ্ঠানের সম্পদ, অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামগ্রীর অননুমোদিত ব্যবহার, চুরি বা ক্ষয়ক্ষতি প্রতিরোধ করা।
৭. যেকোনো নিরাপত্তাজনিত ঘটনা, অনিয়ম বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
৮. অফিসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা।
৯. টপ ম্যানেজমেন্ট অথবা দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তাসংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অবসরপ্রাপ্ত সদস্যদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
নিরাপত্তা ব্যবস্থাপনা বা নিরাপত্তাকর্মী হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
শারীরিকভাবে সুস্থ, কর্মঠ, সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
সৎ, বিশ্বস্ত, শৃঙ্খলাপরায়ণ এবং পেশাদার আচরণসম্পন্ন হতে হবে।
জরুরি ও প্রতিকূল পরিস্থিতিতে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের সক্ষমতা থাকতে হবে।
মৌলিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।