Education
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর - ইউনিট অফিসার।
যেকোনো বিষয়ে স্নাতক - সহকারী ইউনিট অফিসার (গ্রেড -১)।
Additional Requirements
- Age At most 35 years
লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের স্থানঃ চট্টগ্রাম জেলা সদরে।
শিক্ষানবিশকাল ০৬ (ছয়) মাস।
ক্ষুদ্র উদ্যোক্তা কর্মসূচিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
ক্ষুদ্র উদ্যোগ কাজ পরিচালনা, মনিটরিং ও মূল্যায়ন করার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কম্পিউটার ও ইমেইল পরিচালনায় ভালো জ্ঞান থাকতে হবে।
বাংলা ও ইংরেজি ভাষার মৌখিক ও লিখিত জ্ঞান থাকতে হবে।
আবেদনকারীকে সৎ, চরিত্রবান, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী ও জিটিটির যেকোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় অভিভাবকসহ উপস্থিত হয়ে অঙ্গীকারনামায় জামিনদার হিসাবে ১০০/- (একশত টাকা) মূল্যমানের ৩টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে।
নির্বাচিত প্রার্থীদের চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা ও উপজেলার ইউনিট অফিসসমূহে পদায়ন করা হবে।
নির্বাচনী পরীক্ষার জন্য প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস এর মাধ্যমে ডাকা হবে। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
Responsibilities & Context
নবীন উদ্যোক্তা বাছাইয়ের জন্য কর্মশালার আয়োজন করা।
নিয়মিত মাঠ পরিদর্শনপূর্বক তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য নারী/পুরুষ নবীন উদ্যোক্তা নির্বাচন করা।
ডিজাইন ল্যাবে উপস্থাপনের পূর্বে ব্যবসার তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করা এবং তদনুযায়ী ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা।
সঠিক বাছাইয়ের মাধ্যমে নবীন উদ্যোক্তা নির্বাচন করে বিনিয়োগ প্রদানের সুপারিশ করা ও বিনিয়োগ ফেরত নিশ্চিত করা।
সকল প্রাসঙ্গিক তথ্য ও উপাত্ত ERP Software এ সঠিকভাবে ও সঠিক সময়ে ইনপুট দেওয়া।
নিয়মিত নবীন উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন, তাদের ব্যবসার অবস্থা পর্যবেক্ষণ ও আলোচনা করা।
নিয়মিত মাঠ মনিটরিং করে সর্বশেষ তথ্য ও প্রতিবেদন জমা দেয়া।
নির্দেশনা মোতাবেক বিভিন্ন ধরণের কর্মশালার আয়োজন করা।
Job Other Benifits
ইউনিট অফিসারঃ মাসিক বেতন ৩৬,৩০০/- (ছত্রিশ হাজার তিনশত) টাকা (৩৬,৩০০-১,৯০০*১০=৫৫,৩০০) বেতন স্কেলে।
সহকারী ইউনিট অফিসার (গ্রেড-১): মাসিক বেতন ২৯,০০০/- (ঊনত্রিশ হাজার) টাকা (২৯,০০০-১,৭০০*১০=৪৬,০০০) বেতন স্কেলে।
কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সুবিধা (মূল বেতনের ১০%)।
বার্ষিক কর্মমূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হয়।
গ্রাচুইটি সুবিধা শ্রম আইন অনুসারে।
মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা।
মাসিক যাতায়াত ভাতা।
মাসিক মোবাইল ভাতা।
নৈমিত্তিক ছুটি, পীড়া ছুটি, অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ও পিতৃত্ব কালীন ছুটি।
কর্পোরেট মেডিক্যাল সুবিধা।
গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।
দেশে-বিদেশে সোশ্যাল বিজনেস ডে -তে অংশগ্রহণের সুযোগ।
প্রশিক্ষণের সুবিধা।