Education
যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাশ/স্নাতক সমমানের ডিগ্রিধারী হতে হবে।
Additional Requirements
ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে (তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা সনদপত্র এবং পূর্বের সংস্থার ছাড়পত্র আবেদন পত্রের সাথে জমা দিতে হবে)।
Responsibilities & Context
স্মারক নং: জিজেইউএস/নি:/ভো:/২৬/৮৯১১
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-০০৫৫২-০১১১১-০০২৭৫) এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার নিমিত্তে ভোলা জেলার মাঝের চর, চর-কুকরী, মনপুরা, সাকুচিয়া, কলাতলী, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী, চরমোন্তাজ, চরকাজল, পুলঘাট, বরিশাল জেলার হরিনাথপুর, একতাবাজার ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সাথে মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় কাজ করার মানসিকতা সম্পন্ন, সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
কাজের দায়িত্ব
নির্ধারিত কর্মএলাকায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণ করা। ঋণগ্রহীতা নির্বাচন, ঋণ আবেদন যাচাই-বাছাই এবং ঋণ বিতরণ-সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণ করা। ঋণের কিস্তি আদায়, সঞ্চয় সংগ্রহ ও নিয়মিত মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করা। ঋণগ্রহীতাদের ব্যবসা ও আর্থসামাজিক অবস্থা পর্যবেক্ষণ এবং ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সহযোগিতা করা। দৈনিক হিসাব, আদায় রেজিস্টার, ঋণসংক্রান্ত নথিপত্র ও প্রয়োজনীয় প্রতিবেদন যথাযথভাবে সংরক্ষণ ও দাখিল করা। ঋণখেলাপি ও বকেয়া হ্রাসে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ঋণগ্রহীতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা।
Job Other Benifits
প্রশিক্ষণকাল ১ মাস এবং প্রশিক্ষণকালীণ সংস্থার নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক সুবিধাসহ ৫,০০০/-টাকা ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যালনের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকাল ৬ মাস। শিক্ষানবিশকালীন ১৫০০০/-টাকা ভাতা প্রদান করনা হবে। এবং শিক্ষানবিশকালীন সম্পন্ন করার পর সংস্থার স্থায়ী কর্মী হিসেবে অর্ন্তভূক্ত করা হবে। সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী ২৯,৪০০/- প্রাপ্য হবেন।
বেতন: