Education
আলিয়া মাদ্রাসা হতে কমপক্ষে ২য় শ্রেণীর কামিল অথবা আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ স্বীকৃত কোনো কওমী মাদ্রাসা হতে কমপক্ষে ২য় শ্রেণীর দাওরায়ে হাদিস (তাকমীল) অথবা দাখিল ও আলিমসহ কোনো বিস্ববিদ্যালয় হতে ইসলামী বিষয় বা আরবিতে ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।
সৌদি-আরবের যে কোনো বিশ্ববিদ্দালয় হতে সনদপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
প্রার্থী পবিত্র কোরআনের হাফেজ হলে অগ্রাধিকার পাবেন।
পবিত্র কোরআনের বাংলা তরজমা জানতে হবে এবং আয়াতের অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
কোরআন, হাদিস, ফিকহ, আকাইদ ও ইসলামী শরিয়াহ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
শুদ্ধ উচ্চারণে ও তাজবিদের নিয়ম অনুসরণ করে কোরআন তিলাওয়াত করতে সক্ষম হতে হবে।
Additional Requirements
- Age At least 28 years
- Only Male
ইমাম / খতিব হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
অবশ্যই সুকণ্ঠের অধিকারী হতে হবে এবং সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত ও নামাজ পরিচালনায় দক্ষ হতে হবে।
জুমার খুতবা ও ইসলামী আলোচনা সুন্দর, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপনের সক্ষমতা থাকতে হবে।
কোরআনের বাংলা তরজমা ও আয়াতের অর্থ মুসল্লিদের সহজভাবে বুঝিয়ে বলার দক্ষতা থাকতে হবে।
উত্তম চরিত্র, তাকওয়া, সততা, আমানতদারিতা ও দায়িত্বশীলতা থাকতে হবে।
সময়ানুবর্তী, বিনয়ী এবং মুসল্লিদের সঙ্গে সদাচরণে অভ্যস্ত হতে হবে।
মসজিদের ধর্মীয় পরিবেশ, শৃঙ্খলা ও পবিত্রতা বজায় রাখতে আন্তরিক হতে হবে।
Responsibilities & Context
Job Context : Masjid-Ul-Fatiha-এর ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি, জুমার খুতবা প্রদান এবং মুসল্লিদের কোরআন-সুন্নাহভিত্তিক ধর্মীয় শিক্ষা ও দিকনির্দেশনা প্রদানের জন্য একজন যোগ্য, অভিজ্ঞ, সৎ, দায়িত্বশীল ও সুকণ্ঠের অধিকারী ইমাম / খতিব নিয়োগ দেওয়া হবে।
Job Responsibilities :
যথাসময়ে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি ও জামাত পরিচালনা করা।
প্রতি শুক্রবার জুমার নামাজ পরিচালনা এবং কোরআন-সুন্নাহর আলোকে খুতবা প্রদান করা।
ইসলামী দিবস, বিশেষ দোয়া ও ধর্মীয় আলোচনা সভা পরিচালনায় অংশগ্রহণ করা।
মুসল্লিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, নৈতিকতা ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।
মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।
কর্মস্থল (Job Location): নয়ারহাট, আশুলিয়া, সাভার, ঢাকা- ১৩৪০।