টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

সিনিয়র মেকানিক, পরিবহন বিভাগ

CRP

  • Dhaka (Savar)
  • None
  • পদ: ০১
  • ৩ দিন আগে
  • ৩ নভেম্বর ২০২৬
Apply by BDJOBS

আবেদনের শেষ সময়: মঙ্গলবার ৩রা নভেম্বর ২০২৬

Experience

  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): Automobile

Education

  • স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

  • অটোমোবাইল মেকানিক্সে কারিগরি শিক্ষা, ডিপ্লোমা বা সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি প্রশিক্ষণ/সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।বিভিন্ন ধরনের যানবাহনের যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও সমাধানে দক্ষতা থাকতে হবে।

Requirements

  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): Automobile

Additional Requirements

  • Age 25 to 40 years

Responsibilities & Context

  1. যানবাহনের মেরামত ও রক্ষণাবেক্ষণ

  • CRP-এর যানবাহনের যান্ত্রিক ত্রুটি শনাক্ত, পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামত করা।

  • ইঞ্জিন, ব্রেক, ক্লাচ, গিয়ারবক্স, স্টিয়ারিং, সাসপেনশন, বৈদ্যুতিক ব্যবস্থা ও অন্যান্য যন্ত্রাংশের মেরামত ও রক্ষণাবেক্ষণ করা।

  • যানবাহনের নিয়মিত সার্ভিসিং, ইঞ্জিন অয়েল, কুল্যান্ট, ব্রেক ফ্লুইড ও অন্যান্য প্রয়োজনীয় ফ্লুইড পরীক্ষা করা।

  • যানবাহনের টায়ার, ব্যাটারি, লাইট, হর্ন, ব্রেক ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপকরণের কার্যকারিতা পরীক্ষা করা।

  • মেরামত শেষে যানবাহনের কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করে চলাচলের উপযোগিতা নিশ্চিত করা।

  • জটিল বা বিশেষায়িত মেরামতের ক্ষেত্রে অনুমোদিত ওয়ার্কশপের সহায়তা নেওয়ার সুপারিশ করা এবং সংশ্লিষ্ট কাজ তদারকি করা।

২. ট্রান্সপোর্ট ইউনিটের তদারকি

  • CRP-এর সকল যানবাহনের অবস্থা, ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও চলাচল নিয়মিত পর্যবেক্ষণ করা।

  • প্রতিটি যানবাহনের জন্য নিয়মিত সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা।

  • যানবাহনের ত্রুটি, মেরামতের প্রয়োজনীয়তা, যন্ত্রাংশের চাহিদা ও সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে দায়িত্বপ্রাপ্ত অ্যাডমিন অফিসারকে অবহিত করা।

  • যানবাহনের অপ্রয়োজনীয় অচলাবস্থা কমানো এবং পরিবহন কার্যক্রম সচল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

  • যানবাহনের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে যন্ত্রাংশ, সরঞ্জাম ও ওয়ার্কশপ সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করা।

  • রাস্তায় কোন যানবাহন দূর্ঘটনায় পড়লে চালকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা প্রয়োজনে সে স্থলে উপস্থিত হওয়া, সমস্যার তথ্য সংগ্রহ করা ও কর্তৃপক্ষকে অবহিত করে সমস্যার সমাধান নিশ্চিত করা।

৩. চালকদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়

  • চালকদের মাধ্যমে প্রতিদিন গাড়ি ব্যবহারের আগে প্রাথমিক যান্ত্রিক ও নিরাপত্তা পরীক্ষা নিশ্চিত করা।

  • চালকদের কাছ থেকে যানবাহনের ত্রুটি, অস্বাভাবিক শব্দ, সতর্কতামূলক সংকেত ও অন্যান্য সমস্যার তথ্য সংগ্রহ করা।

  • যানবাহনের যথাযথ ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ বিষয়ে চালকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।

  • নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বা ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল থেকে বিরত রাখার জন্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।

  • চালকদের কার্যক্রমে কোনো সমস্যা, অবহেলা বা অনিয়ম দেখা দিলে দায়িত্বপ্রাপ্ত অ্যাডমিন অফিসারকে রিপোর্ট করা।

  • চালকদের গাড়ি চালানোর পূর্বে চেকলিস্ট মেইনটেইন নিশ্চিত করা।

 

৪. নথিপত্র সংরক্ষণ ও প্রতিবেদন প্রস্তুত

  • প্রতিটি যানবাহনের মেরামত, সার্ভিসিং, যন্ত্রাংশ পরিবর্তন, মাইলেজ ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত রেকর্ড সংরক্ষণ করা।

  • ব্যবহৃত যন্ত্রাংশ, মেরামত ব্যয় এবং পুনরাবৃত্ত যান্ত্রিক ত্রুটির তথ্য নথিভুক্ত ও পর্যালোচনা করা।

  • যানবাহনের ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, বীমা ও অন্যান্য প্রযোজ্য কাগজপত্রের মেয়াদ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময়মতো অবহিত করা।

  • যানবাহনের বর্তমান অবস্থা, মেরামতের অগ্রগতি, ব্যয় ও গুরুত্বপূর্ণ সমস্যাবলি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন প্রস্তুত করে দায়িত্বপ্রাপ্ত অ্যাডমিন অফিসারের কাছে জমা দেওয়া।

  • মেরামত ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিল, ভাউচার এবং যন্ত্রাংশ ব্যবহারের হিসাব সংরক্ষণে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

৫. নিরাপত্তা, শৃঙ্খলা ও পেশাগত আচরণ

  • যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণের সময় প্রযোজ্য নিরাপত্তাবিধি এবং কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করা।

  • মেরামতের সরঞ্জাম, যন্ত্রাংশ ও ওয়ার্কশপের উপকরণ নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ব্যবহার ও সংরক্ষণ করা।

  • জ্বালানি, লুব্রিকেন্ট ও অন্যান্য উপকরণের অপচয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

  • CRP-এর প্রতিষ্ঠানের নীতিমালা, আচরণবিধি, গোপনীয়তা ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে অনুসরণ করা।

  • প্রতিবন্ধী ব্যক্তি, সেবাগ্রহীতা, সহকর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি সম্মানজনক, সহযোগিতামূলক ও পেশাদার আচরণ বজায় রাখা।

Job Other Benifits

  • Provident fund,Gratuity
  • Festival Bonus: 2
    • Limited medical facilities.

Age

25 to 40 years

Gender

Both Male and Female can apply

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
এই চাকরিতে আবেদন করতে চান? আবেদনের শেষ সময়: মঙ্গলবার ৩রা নভেম্বর ২০২৬
Apply by BDJOBS

Similar Jobs

টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন