Experience
- 3 to 5 years
- The applicants should have experience in the following business area(s): Shopping mall, Shop/Showroom
Education
- HSC in Business Studies, Arts
Requirements
- 3 to 5 years
- The applicants should have experience in the following business area(s): Shopping mall, Shop/Showroom
Additional Requirements
- Age 23 to 32 years
- Only Male
• বয়স ২৩ থেকে ৩২ বছর।
• কর্মীদের পরিচালনা ও নেতৃত্ব দেওয়ার বাস্তব সক্ষমতা থাকতে হবে।
• বিক্রয় বৃদ্ধি ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ হতে হবে।
• ক্রেতাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলা ও উন্নত সেবাদানে পারদর্শী হতে হবে।
• পণ্যের স্টক, হিসাব ও নগদ অর্থ ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।
• কম্পিউটার, এমএস এক্সেল ও সাধারণ হিসাব সংরক্ষণের কাজ জানতে হবে।
• সততা, দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ থাকতে হবে।
• যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে সমস্যা সমাধানের মানসিকতা থাকতে হবে।
• প্রতিষ্ঠানের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
• নামাজি, মার্জিত ও সুশৃঙ্খল প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Responsibilities & Context
পাঠান বাজার (Patan Bazar) একটি ফ্যাশন ও নারীদের পোশাক বিক্রয় প্রতিষ্ঠান। আমাদের থ্রিপিস, শাড়ি ও লেহেঙ্গার শোরুমগুলোর সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য অভিজ্ঞ, দক্ষ, সৎ, দায়িত্বশীল ও নেতৃত্বদানে সক্ষম শোরুম ম্যানেজার নিয়োগ দেওয়া হবে।
আমরা এমন অভিজ্ঞ প্রার্থী খুঁজছি, যিনি শোরুম পরিচালনা, বিক্রয় বৃদ্ধি, কর্মী ব্যবস্থাপনা, পণ্য ও স্টক নিয়ন্ত্রণ এবং ক্রেতাসেবার মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
১. শোরুমের দৈনন্দিন কার্যক্রমসহ সার্বিক ব্যবস্থাপনা ও তদারকি করা।
২. মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা।
৩. বিক্রয় বৃদ্ধি, নতুন ক্রেতা তৈরি এবং ব্যবসার প্রসারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।
৪. শোরুমের সকল কর্মীর কাজ বণ্টন, পরিচালনা, তদারকি ও কর্মদক্ষতা মূল্যায়ন করা।
৫. ক্রেতাদের সঙ্গে সুন্দর ও পেশাদার আচরণ নিশ্চিত করা এবং ক্রেতাদের অভিযোগ দক্ষতার সঙ্গে সমাধান করা।
৬. পণ্যের স্টক, নতুন পণ্য গ্রহণ, বিক্রয়, রিটার্ন ও ইনভেন্টরি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা।
৭. দৈনিক বিক্রয়, নগদ অর্থ ও অন্যান্য আর্থিক লেনদেনের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করা।
৮. শোরুমের পণ্য প্রদর্শন, সাজসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা।
৯. কর্মীদের উপস্থিতি, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করা।
১০. দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিক্রয় প্রতিবেদন এবং প্রয়োজনীয় হিসাব কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা।
১১. প্রতিষ্ঠানের নিয়মনীতি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা।
১২. শোরুমের সার্বিক বিক্রয় ও পরিচালনাগত সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করা।
Job Other Benifits
- Lunch Facilities: Partially Subsidize
- Festival Bonus: 2
• যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন।
• বছরে ০২টি উৎসব বোনাস।
• সাপ্তাহিক ছুটি।
• খাবার বা যাতায়াত ভাতা।
• কাজের দক্ষতা ও পারফরম্যান্স অনুযায়ী বেতন বৃদ্ধির সুযোগ।
• পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ।
• প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।