Experience
- 2 to 5 years
- The applicants should have experience in the following business area(s): Online Newspaper/ News Portal, Newspaper/Magazine
Education
- Higher Secondary
Requirements
- 2 to 5 years
- The applicants should have experience in the following business area(s): Online Newspaper/ News Portal, Newspaper/Magazine
Skills Required
Additional Requirements
- Age 18 to 35 years
Responsibilities & Context
আমেরিকা বাংলা একটি আমেরিকান-বাংলাদেশি কমিউনিটি ও ডিজিটাল নিউজ মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সংবাদ, ঘটনা ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষীদের জন্য সংবাদ ও তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ করি।
আমাদের সংবাদ ও কনটেন্টের বিষয়বস্তুর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সংবাদ, বাংলাদেশি কমিউনিটির খবর, চাকরি ও ক্যারিয়ার, শিক্ষা, ব্যবসা, অভিবাসন, সামাজিক জীবন, সংস্কৃতি, অর্থনীতি এবং সমসাময়িক নানা বিষয়।
আমাদের মাল্টিমিডিয়া টিমকে আরও শক্তিশালী করতে আমরা ৩ জন দক্ষ ও সৃজনশীল ভিডিও এডিটর নিয়োগ দিতে চাই।
পদের দায়িত্ব ও কাজের ধরন
সংবাদভিত্তিক ভিডিও, নিউজ রিপোর্ট ও বিশেষ প্রতিবেদন সম্পাদনা করা।
নিউজ প্যাকেজ, সাক্ষাৎকার, ভিডিও স্টোরি ও ডকুমেন্টারি তৈরি করা।
ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করা।
এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও, ছবি ও সৃজনশীল ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করা।
নিউজ গ্রাফিকস, টাইটেল, লোয়ার থার্ড ও ইনফোগ্রাফিক ডিজাইন করা।
মোশন গ্রাফিকস, অ্যানিমেশন ও ভিজ্যুয়াল ইফেক্টস নিয়ে কাজ করা।
সংবাদ ও ফিচারের উপযোগী ভিডিও ফুটেজ, ছবি, সাউন্ড এবং অন্যান্য উপাদান ব্যবহার করে মানসম্মত ভিডিও তৈরি করা।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা
ভিডিও এডিটিংয়ে মিড-লেভেলের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
নিউজ ও সংবাদভিত্তিক ভিডিও এডিটিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
Adobe Premiere Pro, After Effects ও Photoshop ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
মোশন গ্রাফিকস ও অ্যানিমেশন তৈরির অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রাফিক ডিজাইন ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ে দক্ষ হতে হবে।
এআইভিত্তিক ভিডিও তৈরি ও সম্পাদনার বিভিন্ন টুল ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।
সময়সীমার মধ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে।
এআই ও সৃজনশীল প্রযুক্তিতে অভিজ্ঞতা
Runway, Kling, Sora, HeyGen অথবা এ ধরনের আধুনিক এআই ভিডিও তৈরির টুল ব্যবহারের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির শর্ত ও বেতন কাঠামো
পদসংখ্যা: ৩ জন
অভিজ্ঞতা: মিড-লেভেল
কর্মস্থল: অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে (On-site)।
মাসিক বেতন: ২০,০০০–২৫,০০০ টাকা। প্রার্থীর অভিজ্ঞতা, দক্ষতা ও কাজের মান অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।
প্রবেশন পিরিয়ড: প্রাথমিকভাবে ৩ মাসের প্রবেশন পিরিয়ড থাকবে। এ সময় প্রার্থীর কাজের মান, দক্ষতা, দায়িত্বশীলতা ও সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।
বেতন বৃদ্ধি: তিন মাসের মূল্যায়ন শেষে পারফরম্যান্স সন্তোষজনক হলে বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।
বোনাস: প্রতিষ্ঠানের নীতিমালা ও নির্ধারিত শর্ত অনুযায়ী বিশেষ ক্ষেত্রে পারফরম্যান্সভিত্তিক বোনাস প্রদানের সুযোগ রয়েছে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আপডেটেড জীবনবৃত্তান্ত (সিভি) এবং পূর্বে তৈরি করা ভিডিওর নমুনা বা পোর্টফোলিওসহ আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে।