Education
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)-সহ স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ।
Additional Requirements
প্রার্থীকে অবশ্যই ইংরেজি মাধ্যমে ক্লাস পরিচালনায় দক্ষ হতে হবে।
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড ও এক্সেলে প্রার্থীর দক্ষতাসহ জেনারেটিভ এআই ব্যবহারে সক্ষমতা থাকতে হবে।
স্মার্ট ক্লাসরুম পরিচালনার দক্ষতা, ডিজিটাল পাঠদান-সংক্রান্ত সুস্পষ্ট ধারণা এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
IELTS / IDP-এ উল্লেখযোগ্য ব্যান্ড স্কোরধারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
Responsibilities & Context
মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (ইংলিশ ভার্সন)-এ নিম্নোক্ত পদসমূহে নিয়োগদানের জন্য যোগ্য ও আগ্রহী পুরুষ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে:
প্রভাষক (বাংলা-০২, গণিত-০২, ইংরেজি-০২, রসায়ন-০২, সোশ্যাল সায়েন্স-০২, আইসিটি-০১)
Job Other Benifits
৯ম গ্রেডে মূল বেতন ২২,০০০/- অনুযায়ী মাসিক সর্বমোট ৩৫,১০০/- (পঁয়ত্রিশ হাজার একশত) টাকা বেতন প্রাপ্ত হবেন। এছাড়া মূল বেতনের সমপরিমাণ ২টি ঈদ/উৎসব বোনাস ও ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হবে।
প্রাতিষ্ঠানিক বিশেষ দায়িত্ব পালন ভাতার ব্যবস্থা রয়েছে। এছাড়া চাকরিতে নিদিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর স্থায়ীকরণসহ প্রতিষ্ঠানের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী প্রভিডেন্ড ফান্ড ও গ্রাচুইটি সুবিধা প্রদান করা হবে।