Education
- Higher Secondary
Additional Requirements
- Age 20 to 25 years
Responsibilities & Context
Koryori সেন্ট্রাল কিচেন স্টাফ, মোহাম্মদপুর।
আমাদের সেন্ট্রাল কিচেনে আউটলেটের জন্য খাবার তৈরি হয়। এখানে গতির চেয়ে সঠিক মাপ, hygiene আর সবসময় একই মান রাখা বেশি জরুরি। আমরা আপনাকে কাজ শিখিয়ে নেব এবং বেতন সময়মতো দেব।
কাজ কী হবে
• রেসিপি অনুযায়ী খাবার তৈরি, ওজন করা, ভাগ করা আর প্যাক করা
• tteok আর সস-এর মতো খাবারের batch production-এ সাহায্য করা
• কিচেন আর যন্ত্রপাতি পরিষ্কার রাখা এবং hygiene নিয়ম মানা
কাজের সময়
• সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা, সপ্তাহে ৫ দিন
• মোট ৯ ঘণ্টা কিচেনে থাকতে হবে: ৮.৫ ঘণ্টা কাজ আর ৩০ মিনিট বিরতি
বেতন ও সুবিধা
• প্রথম ৩ মাস (probation) মাসে ১০,০০০ টাকা
• station test পাস করলে মাসে ১২,০০০ টাকা
• ঈদ বোনাস, casual ও sick leave, আর ৬ মাস ও ১২ মাস কাজ করলে বোনাস
• ১০% স্টাফ ডিসকাউন্ট, আর probation শেষে স্যালারি অ্যাডভান্স
কাদের খুঁজছি
• Fresher হলেও সমস্যা নেই। কমপক্ষে HSC পাস হতে হবে
• বাংলা আর ইংরেজি দুটোই পড়তে ও লিখতে পারতে হবে
• হিসাবের মোটামুটি ধারণা থাকতে হবে
• বয়স ১৮ থেকে ২৮ হলে ভালো
• মোহাম্মদপুরের সেন্ট্রাল কিচেন থেকে ২০ মিনিটের মধ্যে থাকলে সবচেয়ে সুবিধা, কারণ আমরা থাকা আর খাবারের ব্যবস্থা দিই না
• সময়মতো আসতে হবে, মাপজোখ আর hygiene নিয়ে সাবধান থাকতে হবে, আর রেসিপি হুবহু মানতে রাজি থাকতে হবে
• কমপক্ষে ৩ মাস কাজ করার ইচ্ছা থাকতে হবে
কী আশা করবেন।
এটা তাড়াতাড়ি promotion পাওয়ার চাকরি না। তবে নিয়ম মেনে কাজ করলে নির্দিষ্ট বেতন বৃদ্ধি আর বোনাস পাবেন। যারা ভালো কাজ করে আর থাকে, তাদের প্রতি বছর বেতন বাড়ে।
আবেদন করতে:
আপনার নাম, ফোন নম্বর, এলাকা আর HSC সার্টিফিকেট ০১৬০১৯৬৭৪০১-এ Whatsapp মেসেজ করবেন।
Job Other Benifits
- Weekly 2 holidays,Performance bonus
- Festival Bonus: 2
- Salary Review: Yearly